অযৌতিক ও অন্যায্য স্কেল ভেটিং সংশোধনের দাবিতে পাবনা বিএডিসি,র কর্মকর্তা – কর্মচারীদের অবস্থান কর্মসূচি

অযৌতিক ও অন্যায্য স্কেল ভেটিং সংশোধনের দাবিতে পাবনা বিএডিসি,র কর্মকর্তা – কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি : সার, বীজ ও সেচ সংকট সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে বিএডিসি’র অযৌতিক ও অন্যায্য স্কেল ভেটিং সংশোধনের লক্ষ্যে সারাদেশের ন্যায় পাবনায় বিএডিসি’র কর্মকর্তা ও কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পাবনা বিএডিসি (সেচ) ভবনের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএডিসি পাবনা রিজিয়নের এগ্রো সার্ভিস সেন্টার ও বীজ বিপণন, (অতিরিক্ত দায়িত্ব) ড. মো: ছাদেক হোসেন বলেন
বিএডিসি’র অযৌতিক অন্যায্য স্কেল ভেটিং সংশোধন করে ১৯৬১ সালের বেতন কাঠামো বহাল রাখার দাবি জানাচ্ছি।

বিএডিসি (ডাল ও তৈল বীজ ) প্রক্রিয়া জাতকরণ কেন্দ্রের উপপরিচালক ড. শামীম আহমেদ বলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকেই কৃষি উপকরন তথা সেচ, সার ও বীজ কৃষকের গোর দোরায় পৌঁছে দিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বিএডিসি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা আলাদা প্রবিধান মালা ও আইন দ্বারা পরিচালিত এবং ১৯৬১ সাল হতেই বিএডিসি র কর্মকর্তা /কর্মচারীরা নির্ধারিত বেতন স্কেলে বেতন পেয়ে আসছিলো কিন্তু গত ৩১/৮/২০২৬ তারিখে এক পরিপত্রের মাধ্যমে বিএডিসি র সকল কর্মকর্তা /কর্মচারীর বেতন স্কেল বর্তমান ধাপের চেয়ে এক ধাপ নীচে নামিয়ে দেয়। এতে বিএডিসি র সকল কর্মকর্তা /কর্মচারীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএডিসি পাবনা রিজিয়নের এগ্রো সার্ভিস সেন্টার ও বীজ বিপণন, (অতিরিক্ত দায়িত্ব) ড. মো: ছাদেক হোসেন, বিএডিসি (সেচ ) পাবনা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, বিএডিসি (ডাল ও তৈল বীজ ) প্রক্রিয়া জাতকরণ কেন্দ্রের উপপরিচালক ড. শামীম আহমেদ, বিএডিসি (সেচ ) পাবনার সহকারী প্রকৌশলী আফনান আজম রুদ্রসহ বিএডিসি পাবনা রিজিয়নের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।