এই সমাজে প্রত্যেকে কিন্তু আমরা একই মানুষ “২ টাকায় আমেজ” কর্মসূচিতে বেড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ সরকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ
পাবনা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসচ্ছল ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মুখে হাঁসি ফোঁটাতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পাবনার বেড়া উপজেলার সামাজিক সংগঠন “শিক্ষার্থী সহযোগিতা সংগঠন “।
আজ বুধবার (২৭ মে) বিকেলে পাবনার বেড়া উপজেলার বেড়া পৌর এলাকার স্যানালপাড়া ঈদগা মাঠে আয়োজিত ” ২ টাকার আমেজ ” কর্মসূচির মাধ্যমে প্রায় ৫৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিনামূল্যে সাহায্য না দিয়ে মাত্র দুই টাকার প্রতীকী মূল্যের বিনিময়ে এই ঈদ সামগ্রী বিতরণের মূল উদ্দেশ্য ছিল মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের আত্মসম্মান বজায় রাখা।
দুই টাকার এই অনন্য বাজার থেকে প্রতিটি পরিবার অত্যন্ত আনন্দের সাথে সংগ্রহ করেছেন পোলাও চাউল, ডাল, চিনি, লাচ্ছা সেমাই, আলু ও পেঁয়াজসহ ঈদ উদযাপনের প্রয়োজনীয় নানা সামগ্রী।
“শিক্ষার্থী সহযোগিতা দুই টাকার আমেজ ” কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো: সাইয়েদ বিন আব্দুল্লাহ।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মো: সাইয়েদ বিন আব্দুল্লাহ বলেন সমাজে প্রত্যেকে কিন্তু আমরা একই মানুষ, আপনারা এবং এখানে যারা বসে আছেন তারা আলাদা কেউ না, আপনারা ভালো থাকেন এটাই আমাদের মূল উদ্দেশ্য, দল-মত- ধর্ম -বর্ণ কোন কিছু ম্যাটার করে না, আপনারা সমাজের অংশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের এই উদ্যোগকে উৎসাহিত করেন বেড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ফজলুর রহমান ফকির ও সংগঠনের উপদেষ্টা মইনুদ্দিন খাজা।
এছাড়াও কর্মসূচিতে বেড়া পৌর তাঁতি দলের সভাপতি মো: শহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ওমর আলী সরকার এবং সার্বিক নির্দেশনায় ও পরিচালনায় ছিলেন “শিক্ষার্থী সহযোগিতা সংগঠন “এর প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন (জিম)।